জন্ম ও পরিচয়: সবুজ-শ্যামল সিলেট জেলার ঐতিহাসিক বিশ্বনাথ থানায় ২০০৪ সালের ১৫ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিতা—মরহুম আবুল কাশেম আজাদ।
শিক্ষাজীবন: শৈশব থেকেই ইলমের আলোয় পথচলা শুরু। ২০০৯ সালে, মাত্র চার বছর বয়সে ‘জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ’-এর বারান্দায় কওমি শিক্ষা ধারায় হাতেখড়ি। পরবর্তীতে ২০১১ সালে ‘জমিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া বিশ্বনাথ’-এ তৃতীয় শ্রেণিতে ভর্তি হন এবং সেখানে মুতাওয়াসসিতাহ্ চতুর্থ বর্ষ পর্যন্ত সুদীর্ঘ ছয় বছর দীনি শিক্ষায় আত্মনিয়োগ করেন। পাশাপাশি আলিয়া ধারার শিক্ষা কার্যক্রমও অব্যাহত ছিল।
২০১৯ সালে বিশ্বজুড়ে মহামারী করোনার ঘনঘটা যখন জীবনকে স্থবির করে দিয়েছিল, ঠিক সেই সংকটকালে ভর্তি হন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’-য়। সেখানে সুদীর্ঘ পাঁচ বছর নিবিড় অধ্যয়নের পর দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনের মাধ্যমে কওমি মাদরাসা শিক্ষাজীবনের সুন্দর এক অধ্যায়ের ইতি ঘটে। এই সুদীর্ঘ দীনি শিক্ষাসফর তার আগামী জীবনের পাথেয় ও আলোর দিশারী।
পরবর্তীতে উচ্চতর অ্যাকাডেমিক ডিগ্রি অর্জনের লক্ষ্যে পাড়ি জমান স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়—‘ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া’-য়। বর্তমানে সেখানকার ‘ব্যাচেলর অব থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ অনুষদে অধ্যয়নরত আছেন।
উপলব্ধি ও ভাবনা একসময় গ্রন্থপাঠের প্রতি ছিল তীব্র আকুলতা ও দুর্নিবার নেশা, যা কালক্রমে কিছুটা মন্থর হয়ে এসেছে। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা যেন ক্রমশ একটি নিরুপায় ও মূল্যহীন বস্তুতে রূপ নিচ্ছে—সেই সমাজভাবনা ও বিষাদ কখনো কখনো হৃদয়ে দাগ কাটে।